☎️ Request a Callback
×

সাইপ্রাস সম্পর্কে নতুন স্টুডেন্টদের জন্য ধারনা

Table of Contents

সাইপ্রাস সম্পর্কে নতুন স্টুডেন্টদের জন্য ধারনা

সাইপ্রাস কেন? কারা আসবেন?

সরাসরি বললে, যাদের IELTS মিনিমাম ৫/৫.৫, যারা চান ইউরোপে সহজেই স্টুডেন্ট ভিসা পেতে—তাদের জন্য সাইপ্রাস সবচেয়ে ভালো অপশন।

বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্টদের জন্য আদর্শ।

যারা অন্য দেশে রিজেক্ট হয়েছেন বা হতাশায় আছেন, তাদের জন্যও এটি নতুন শুরু হতে পারে।

ইনটেক সময়

সাইপ্রাসে সাধারণত বছরে ২ বার ইনটেক হয়:

✅ সেপ্টেম্বর-অক্টোবর

✅ জানুয়ারি-ফেব্রুয়ারি

টিউশন ফি

✅ অনার্স: প্রথম বছরে ৫৫০০ ইউরো

✅ মাস্টার্স: প্রথম বছরে ৬৫০০ ইউরো

২য় বছর থেকে টিউশন ফি অনেক কমে গিয়ে ২৫০০ ইউরো এর আশেপাশে নেমে আসে।

কাজের সুযোগ

সাইপ্রাসে কাজ পাওয়া তুলনামূলকভাবে সহজ, যদিও শুরুতে (৪ মাস) একটু কষ্ট হয়।

পিন কার্ড পাওয়ার পর ইনকাম অনেক সহজ হয়ে যায়।

কাজের ধরন ও বেতন:

1. রেস্টুরেন্ট – €৮০০+

2. ফুড ডেলিভারি – €১০০০–১৫০০+

3. কার ওয়াশ – €৮৫০+

কাজের আগে দেশ থেকেই স্কিল ডেভেলপ করে এলে ভালো করবেন (যেমন: শেফ কোর্স)।

লিভিং খরচ (এভারেজ হিসাব)

বাসা ভাড়া (১ রুমে ২ জন): €১০০–১৪০

খাবার: €৬০–১০০

অন্যান্য: €৫০–৬০

মোটামুটি মাসে €৩০০–৩৫০ এ ম্যানেজ করা যায়।

বাসা আগে থেকেই বুকিং দিয়ে রাখুন। বাসা পেতে সমস্যা হলে গ্রুপে পোস্ট দিন, ইনশাআল্লাহ সমাধান পাবেন।

কোন ইউনিভার্সিটি/কলেজ বেছে নেবেন?

✅ ইনকাম+কম খরচ চাইলে:

Philips University, CDA College

টিউশন ফি ২য় বছর থেকে: ~২৫০০ ইউরো

✅ পড়াশোনার মান চাইলে:

University of Cyprus, University of Nicosia, UCLan

টিউশন ফি ২য় বছর থেকে: ~৪০০০ ইউরো+

সেন্ট্রাল ইউরোপে মুভ করা যাবে?

হ্যাঁ, :

1. ক্রেডিট ট্রান্সফার (কঠিন, তবে সম্ভব)

2. মাস্টার্সে মুভ

Share this :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর স্টুডেন্ট ভিসার (𝐒𝐮𝐛𝐜𝐥𝐚𝐬𝐬 𝟓𝟎𝟎) জন্য এভিডেন্স লেভেল (𝐄𝐯𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐋𝐞𝐯𝐞𝐥𝐬) আপডেট করে। আর ২০২৬-এর এই নতুন আপডেটে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিশাল একটা ব্রেক থ্রু এসেছে!
Sign up our newsletter to get update information, news and free insight.