Book Appointment Now

সত্যি কথা বলতে কি, বিদেশে পড়াশোনা মানে শুধু অন্য দেশে গিয়ে ক্লাস করা না।
এটা একটা *লাইফ এক্সপেরিয়েন্স*, যেটা মানুষকে ভিতর থেকে বদলে দেয়।
আমি অনেক স্টুডেন্টকে দেখেছি—যারা বিদেশে যাওয়ার পর পুরো আলাদা মানুষ হয়ে গেছে। কেন? নিচে কারণগুলো বলছি।
—
বিদেশে গেলে হঠাৎ করেই বুঝতে হয়—
সবকিছু নিজেকেই সামলাতে হবে।
বাসা, পড়াশোনা, কাজ, বিল, সময়—সব।
এই চাপটাই আসলে মানুষকে শক্ত করে তোলে।
ধীরে ধীরে একটা ফিল আসে—
“আমি একা হলেও পারি।”
—
বিদেশে ইংরেজি শেখা মানে বই মুখস্থ করা না।
ক্লাসে কথা বলতে হয়, কাজে কথা বলতে হয়, মানুষের সাথে মিশতে হয়।
শুরুতে ভুল হয়
কিন্তু অল্প সময়ের মধ্যেই confidence চলে আসে
—
বাংলাদেশে অনেক সময় আমরা জানিই না—আসলে কী করতে চাই।
বিদেশে গেলে internship, part-time job, real industry exposure পাওয়া যায়।
তখন বুঝতে শুরু করি—কোন কাজটা আমার জন্য ঠিক।
এই জায়গাটাই career build-up এর জন্য সবচেয়ে important।
—
নিজে ইনকাম করা, নিজের খরচ চালানো—
এই অভ্যাস মানুষকে অনেক responsible বানায়।
অকারণে টাকা নষ্ট করা কমে
future planning আসে
—
ভিন্ন দেশের মানুষ, culture, নিয়ম—
সবকিছু দেখে mindset বদলে যায়।
মানুষ বেশি open-minded হয়
discipline আর professionalism আসে
—
বিদেশে কেউ তোমাকে চিনে না।
তুমি কে—এটা তোমাকেই প্রমাণ করতে হয়।
এখান থেকেই confidence, leadership আর independence তৈরি হয়।
—
বিদেশে পড়াশোনা মানে শুধু ডিগ্রি না।
অনেকের জন্য এটা নিয়ে আসে—
post-study work
PR opportunity
global career options
যা পুরো লাইফের দিকটাই বদলে দিতে পারে।
—
বিদেশে পড়াশোনা সবার জন্য না—
কিন্তু যারা নিজের লাইফে বড় পরিবর্তন চায়, তাদের জন্য এটা life-changing হতে পারে।
ডিগ্রি বদলায় CV,
কিন্তু অভিজ্ঞতা বদলায় মানুষ।
