Book Appointment Now

𝗦𝘁𝗮𝘁𝗲𝗺𝗲𝗻𝘁 𝗼𝗳 𝗣𝘂𝗿𝗽𝗼𝘀𝗲 হলো ভর্তি আবেদন
এর এক গুরুত্বপূর্ণ অংশ। সহজ কথায়, এটি আপনার সুযোগ প্রমাণ করার একটি মাধ্যম। রিভিউয়ারদের বোঝাতে যে আপনি যেই প্রোগ্রামে আবেদন করছেন, তার জন্য আপনি যোগ্য। SOP লেখা নিয়ে প্রচুর রিসোর্স আছে, তবে কিছু অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা প্রায়ই বাদ দিয়ে দিই। এগুলো SOP কে আরও শক্তিশালী ও প্রভাবশালী করে।
১. SOP হলো গল্প, শুধুমাত্র স্ট্রাকচার নয় আমরা প্রায়ই SOP এর স্ট্রাকচারের দিকে বেশি মনোযোগ দিই। কিন্তু SOP হলো একটি গল্প আপনার একাডেমিক ব্যাক
গ্রাউন্ড থেকে শুরু করে ভবিষ্যতের লক্ষ্য এবং যেই প্রোগ্রামে আবেদন করছেন, সেটি কীভাবে সেই লক্ষ্য পূরণে সাহায্য করবে, সবকিছুকে সুন্দরভাবে যুক্ত করে লেখা উচিত। প্রতিটি প্যারাগ্রাফ যেন পরবর্তীপ্যারাগ্রাফ পড়তে ইচ্ছা তৈরি করে।
২. Qualitative এর সাথে Quantitative তথ্যও ব্যবহার করুন। আমরা সাধারণত SOP তে কেবল qualitative তথ্য দিই। কিন্তু quantitative তথ্য যোগ করলে লেখা আরও শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ: আপনার ক্লাসে যদি ভালো র্যাংক থাকে, দেখাতে পারেন টপ কত পার্সেন্টের মধ্যে ছিলেন। রিসার্চ প্রজেক্টে কোন ভালো ফলাফল পেলে তা পূর্বের রিসার্চের সঙ্গে তুলনা করতে পারেন। ল্যাবে কত ঘণ্টা সময় ব্যয় করেছেন বা টিচিং এক্সপেরিয়েন্সে সপ্তাহে কত ঘণ্টা সময় দিয়েছেন, এসব তথ্য দিতে পারেন। সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে কত মানুষকে প্রভাবিত করেছেন তা উল্লেখ করতে পারেন।
৩. শুধু ঘটনা বর্ণনা নয়, ফলাফলও দেখান। অনেক সময় আমরা SOP তে শুধুই ঘটনার বর্ণনা দিই I completed this research project বা I organized this festival। কিন্তু প্রশ্ন আসে এর ফলে কী হয়েছে? তাই বর্ণনার সঙ্গে ফলাফল যুক্ত করতে হবে।
উদাহরণ: রিসার্চ প্রজেক্টের মাধ্যমে কী শিখলেন, ফিল্ডে কী নতুন তথ্য এড হয়েছে, সমস্যা সমাধানে কী অবদান রেখেছে। আয়োজন করা ফেস্টিভালের মাধ্যমে ছাত্র বা সমাজে কী প্রভাব পড়েছে। মনে রাখুন, প্রতিটি কাজের পরে প্রশ্ন করুন এতে কি লাভ হয়েছে?
