☎️ Request a Callback
×

আমাদের দেশের অনেকেই নর্ডিকে (সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড) আসতে চায়।

Table of Contents

আমাদের দেশের অনেকেই নর্ডিকে (সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড) আসতে চায়।

নর্ডিক কি?

পশ্চিম ইউরোপের পাঁচটি দেশ 𝗗𝗲𝗻𝗺𝗮𝗿𝗸, 𝗡𝗼𝗿𝘄𝗮𝘆, 𝗦𝘄𝗲𝗱𝗲𝗻, 𝗙𝗶𝗻𝗹𝗮𝗻𝗱, 𝗜𝗰𝗲𝗹𝗮𝗻𝗱. নিয়ে নর্ডিক জোট গঠিত। পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকা দেখলে দেখতে পাবেন এই দেশ গুলো ১০ এর মধ্যে থাকে। লেখাপড়া, স্থানী ভাবে থাকার জন্য নর্ডিক দেশ ভালো অপশন হতে পারে।

𝗡𝗼𝗿𝘄𝗮𝘆

নর্ডিক দেশ গুলোর মধ্যে নরওয়ে অন্যতম ধনী রাষ্ট্র। ২০২২ সাল পর্যন্ত নরওয়ের সকল পাবলিক ভার্সিটি গুলোতে যেকোনো সাবজেক্টে ফ্রীতে ব্যাচেলর, মাস্টার্স করা যেতো। কিন্তু ২০২৩ সাল থেকে ভার্সিটি গুলোতে টিউশন ফি দিতে হবে।

ভার্সিটি: 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐎𝐬𝐥𝐨, 𝐎𝐬𝐥𝐨𝐌𝐞𝐭, Ø𝐬𝐭𝐟𝐨𝐥𝐝 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞, 𝐍𝐨𝐫𝐰𝐞𝐠𝐢𝐚𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐲, 𝐔𝐢𝐓, 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 𝐨𝐟 𝐒𝐭𝐚𝐯𝐚𝐧𝐠𝐞𝐫 .

টিউশন ফি : ব্যাচেলর লেভেল বছরে ৭০০০-৯০০০ ইউরো ও মাস্টার্স লেভেলে ৯০০০-১৯০০০ ইউরো টিউশন ফি দিতে হবে।

পিআর: লেখাপড়া শেষ করে সাবজেক্ট রিলেটেড জব পেলে আপনি তিন বছর পর পিআর এর আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভাষাগত দক্ষতা, আরো কিছু শর্ত পূরণ করতে হবে।

* লেখাপড়া শেষ করলে চাকুরী খুঁজতে আপনি এক বছরের সময় পাবেন।

* নরওয়ের বেশির ভাগ ভার্সিটি আইইএলটিএস এ ৬.৫ চায়।

𝗗𝗲𝗻𝗺𝗮𝗿𝗸

ডেনমার্ক বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আছে। বিশেষ করে যারা পরিবার নিয়ে দেশের বাহিরে আসতে চায়।

ভার্সিটি:𝗔𝗮𝗹𝗯𝗼𝗿𝗴 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆, 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗖𝗼𝗽𝗲𝗻𝗵𝗮𝗴𝗲𝗻, 𝗜𝗧 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗗𝗲𝗻𝗺𝗮𝗿𝗸,

টিউশন ফি: বিদেশি শিক্ষার্থীদের থেকে ড্যানিস ভার্সটি গুলো বছরে গড়ে ৮০০০-১৫০০০ ইউরো টিউশন ফি নিয়ে থাকে। একাডেমিক রেজাল্ট খুব ভালো হলে Danish Govt. Scholarship এর জন্য চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে টিউশন ফি দিতে হবে না। গভ: আপনাকে উল্টো থাকা-খাওয়ার খরচ দিবে।

পিআর: ডেনমার্কে আপনি লেখাপড়া শেষ করে তিন বছর সময় পাবেন একটা ফুল টাইম জব খুঁজে পাওয়ার জন্য। এই তিন বছরের মধ্যে যদি ফুল টাইম জব পান, চার বছর পর পিআর জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভাষাগত দক্ষতা ও ড্যানিস কালচারাল পরীক্ষায় পাশ করা লাগবে।

Share this :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Post

অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর স্টুডেন্ট ভিসার (𝐒𝐮𝐛𝐜𝐥𝐚𝐬𝐬 𝟓𝟎𝟎) জন্য এভিডেন্স লেভেল (𝐄𝐯𝐢𝐝𝐞𝐧𝐜𝐞 𝐋𝐞𝐯𝐞𝐥𝐬) আপডেট করে। আর ২০২৬-এর এই নতুন আপডেটে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বিশাল একটা ব্রেক থ্রু এসেছে!
Sign up our newsletter to get update information, news and free insight.